আরমান কবীরঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী চড়পাড়া এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছেন। করোনা আতঙ্কে তার পাশে যায়নি কেউ।শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়কের ওপর পড়ে ছিলেন ওই ব্যক্তি।পরে পুলিশ এসে থাকে উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, অজ্ঞাত এক ব্যক্তিকে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় লোকজন মহাসড়কের ওপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। কিন্তু করোনাভাইরাসের ভয়ে কেউ তার কাছে যাননি। তাকে উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাননি কেউ।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, দূর্বৃত্তরা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুটে নিয়ে ওই স্থানে ফেলে রাখতে পারেন। তিনি শার্ট-প্যান্ট পরিহিত এবং তার পাশে একটি ব্যাগ পড়েছিল।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাই। দূর্বৃত্তরা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ওই ব্যক্তিকে ফেলে রেখেছেন বলে জানতে পেরেছি। তার বাড়ি কুড়িগ্রামে। পরে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।
নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে জাসাসের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা নিহতের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা...







