স্টাফ রিপোর্টারঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার(২২ ফেব্রুয়ারি) দুপুরে ঘাটাইল পৌরসভা মিলনায়তনে উপজেলা কৃষকলীগের এক বর্ধিত সভায় জেলা কৃষকলীগের সহ-সভাপতি জমির উদ্দিন আমিরী ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামি তিন মাসের মধ্যে কৃষকলীগের সম্মেলন করার নির্দেশনা দেন।
পরে জেলা কৃষক লীগের সহ-সভাপতি জমির উদ্দিন আমিরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আ’লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, সমবায় বিষয়ক সম্পাদক উত্তম কুমার ঘোষ, ঘাটাইল উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শরিফ হোসেন, সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিং প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ঘাটাইল পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক শহিদুজ্জামান খান(ভিপি শহিদ)। এ সময় উপজেলা কৃষক লীগের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে| অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে...









