নিউজ ডেস্কঃ টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাপোকরণ, ক্রীড়া সামগ্রী ও মেধা প্ররস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসকের উদ্যোগে রোববার দিনব্যাপি কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ, ক্রীড়া সামগ্রী ও মেধা পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) উপমা ফারিসা, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মিঞ্জু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার (পৌর-১ ক্লাস্টার) মেরিনা আক্তার।
টাঙ্গাইলের দেলদুয়ারে ৮২৫ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বাজারজাত ও ব্যবহার নিষিদ্ধ ৮২৫ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর...









