নিউজ ডেস্কঃ টাঙ্গাইল প্রেসক্লাব ও কালিহাতী প্রেসক্লাবের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ উপলক্ষে ১৫ সদস্যের টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট দল ঘোষণা হয়েছে। প্রীতি ম্যাচ উদযাপন উপলক্ষে শনিবার(৪ জানুয়ারী) টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ক্লাব সভাপতি অ্যাডভোকেট জাফর আহমদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ক্লাব সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন, ইফতেখারুল অনুপম, ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম। সভা শেষে এ ক্রিকেট প্রীতি ম্যাচের খেলোয়ারবৃন্দের নাম ঘোষণা করা হয়। এ ম্যাচের খেলোয়ার তালিকায় রয়েছেন, কাজী জাকেরুল মওলা, নাসির উদ্দিন, ইফতেখারুল অনুপম, খন্দকার মাসুদুল আলম, গোলাম কিবরিয়া বড়মনি, আরিফ উর রহমান টগর, সাইফুর রহমান ফারুক, আবু সাঈদ, শামীম আল মামুন, সুমন কুমার রায়, মোজাম্মেল হক, আব্দুর রশিদ, তোফায়েল আহমেদ রনি, এম কবির ও মাসুদ রানা।
টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কান্দাপাড়া এলাকায় টাঙ্গাইল সদর থানা পুলিশ এ অভিযান...









