আরমান কবীরঃ টাঙ্গাইলে মহান বিজয় দিবস উপলক্ষে ৩৫টি গ্রামের দুই হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।আজ সোমবার দুপুরে বেসরকারি সংস্থা সামাজিক সেবা সংগঠনের উদ্যোগে ওই কম্বল বিতরণ করা হয়।
পাথরাইলস্থ প্রধান কার্যালয় প্রাঙ্গনে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক মোজাম্মেল হোসেন তালুকদার সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন, শাহজালাল ইসলামি ব্যাংক টাঙ্গাইল শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুল খালেক, রূপালী ব্যাংক টাঙ্গাইল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জাকির হোসেন, সোনালী ব্যাংক টাঙ্গাইল শাখার কর্মকর্তা এএসএম মো. শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও বাসাইল উপজেলার ৩৫টি গ্রামের দুই হাজার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে জাসাসের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা নিহতের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা...







