নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকাস্থ উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়োপ। আজ শনিবার(৭ ডিসেম্বর) সকালে তিনি সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পন করেন।এসময় তিনি মওলানা ভাসানীর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর তিনি মাওলানা ভাসানী স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রদূত জানান , মওলানা ভাসানী উত্তর কোরিয়াকে যুদ্ধের সময় সমর্থন জানিয়েছিলেন।একারনেই উত্তর কোরিয়া সবসময় মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধাশীল । এসময় ঢাকাস্থ উত্তর কোরিয়া দুতাবাসের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালে রাষ্ট্রদূত ভাসানীর মাজার প্রাঙ্গনে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান ভাসানী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কান্দাপাড়া এলাকায় টাঙ্গাইল সদর থানা পুলিশ এ অভিযান...







