নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখা।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি বেগম শামছুন নাহারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্নাজ খান নার্গিস। উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন, আন্দোলন সম্পাদক ডলি সিদ্দিকী, প্রোগ্রাম এক্সিকিউটিভ সাকেরা খাতুন শান্তা।
বক্তরা সংবাদ সন্মেলনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের ১৫ দফা দাবী তুলে ধরেন।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...







