মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বারাটি গ্রামের বিল থেকে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের (৪০) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত রবিবার (১৭ নভেম্বর) রাতে মির্জাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার দিকে বরাটি গ্রামের বিলে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন খবর জানায়। পরে রাতেই লাশটি উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়না তদন্তেরর জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, অজ্ঞাত যুবকের ১৫ থেকে ২ দিন আগের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। দুর্বৃত্তরা হত্যা করে ওইখানে ফেলে যেতে পারে । ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি আরো জানান।
টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কান্দাপাড়া এলাকায় টাঙ্গাইল সদর থানা পুলিশ এ অভিযান...







