কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, পেঁয়াজ সংকট নিয়ে যে দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন তার বাড়িতে পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে। এটা কোন প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না। তিনি বলেন, পেঁয়াজ নিয়ে আওয়ামী লীগের ছায়াতলে কিছু মানুষ কয়েক হাজার কোটি টাকার করে নিল। এটাকে সুশাসন বলে না। এটা দুঃশাসন। তিনি বলেন, আগে দোজকে যাবে কু-আলেম এরপর যাবে কু-শাসক।
তিনি আজ রোববার(১৭ নভেম্বর) দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম ওফাত বার্ষিকীর উপলক্ষে ভাসানীর মাজার জিয়ারত শেষে এ কথা বলেন। এ সময় তার সাথে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিকসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকঃ আরমান কবীর
টাঙ্গাইলে জাতীয় মৎস্য উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মৎস্যচাষিদের সম্মাননা
স্টাফ রিপোর্টর:-রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের...







