নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী হাটে প্রচলিত বাজার দরের চেয়ে ২৫ থেকে ৩০ টাকা বেশি দরে পেঁয়াজ বিক্রির অভিযোগে ৫জন দোকানীকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে ওই ৫জন খুচরা দোকানদারকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন ও ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম সহ অন্যন্য কর্মকতাবৃন্দ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছরীন পারভীন জানান, গোবিন্দাসী বাজারের পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে ৫জন দোকানদারকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে জাসাসের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা নিহতের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা...







