রবিবার, জুন ২১, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home টাঙ্গাইল সংবাদ

টাঙ্গাইলে জবাইখানা বিহীন অধিকাংশ পৌর বাজার, স্বাস্থ্য ঝুঁকিতে পৌরবাসী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০১৯
in টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, সারা বাংলা, হোম
A A

আরমান কবীরঃ টাঙ্গাইল পৌর এলাকার কোন বাজারেই পশু জবাইয়ের জন্য নির্ধারিত কোন জবাই খানা(স্লটার হাউজ) নেই। ফলে মাংশ বিক্রেতারা নিজেদের মতো করে পশু জবাই করে নিয়ে এসে বাজারে ওই মাংশ বিক্রয় করছে।এর ফলে শহরের যত্রতত্র ও অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করা হচ্ছে। জবাইয়ের আগে এসব পশুর স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে না। পশু সম্পদ বিভাগের এ বিষয়ে কোন তদারকিও নেই।পৌর সভার তদারকি তাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে টাঙ্গাইল পৌরবাসী।
জানা গেছে, ১৯৭৮ সালে তৎকালীন সেনাবাহিনী তাদের পশু জবাইয়ের জন্য টাঙ্গাইল স্টেডিয়ামের উত্তর-পশ্চিম কোনায় একটি জবাই খানা তেরি করে। মির্জা বেলায়েত হোসনে নামে এক পৌর কর্মচার তখন পশু জবাইয়ের দায়িত্বে ছিল। পরে টাঙ্গাইল পৌর কতৃপক্ষ ওটাকে তাদের জবাই খানার হিসেবে ব্যবহার শুরু করে। টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার জায়গায় জবাই খানাটি হওয়ায় ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করাতে,১৯৮৮ সালে জবাই খানাটি পরিত্যক্ত হয়ে যায়।


ফলে পৌর কতৃপক্ষ একটি পশু ছোট আকারের জবাই খানা শহরের পার্ক বাজারের মাংশের বাজারে পাশে স্থাপন করে। ২০১২ সালে জবাই খানাটি ভেঙ্গে উন্নয়নের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। কিন্তু ভূমির মালিকানা নিয়ে পৌর কতৃপক্ষ ও উপজেলা ভূমি অফিসের মধ্যে জটিলতা দেখা দেওয়ায় এর কাজ বন্ধ হয়ে যায়। তার পর থেকেই মাংস বিক্রেতারা যে যার মতো যত্রতত্র পশু জবাই করছেন।
সরকারী নিয়ম অনুসারে, পশু জবাই কার্যক্রম তদারকির দায়িত্ব পশু সম্পদ দপ্তর এবং পৌরসভার স্যানেটারী বিভাগের। কিন্তু লোকবলের অভাবে পশু সম্পদ অধিদপ্তর জবাইয়ের আগে পরীক্ষার জন্য কোন ভেনেটারি চিকিৎসক পাঠাতে পারেন না। পৌর কর্তৃপক্ষের দাবি, তাদের লোকজন প্রতিদিন পশু জবাইয়ের আগে তা দেখে আসেন। সম্প্রতি বেশ কয়েকটি দিন সকালে শহরের পার্ক বাজার, বেবী স্ট্যান্ড বাজার, বটতলা বাজার, সাবালিয়া পৌর বাজারে সরেজমিন গিয়ে দেখা যায়, সেখানে মাংস বিক্রেতারা যে যার মতো পশু জবাই করছেন। পৌর কতৃপক্ষ আবুল বাসার নামে একজকে নিযুক্ত করছে পশু জবাইয়ের জন্য । তার পক্ষে পৌর এলাকার সব বাজারে গিয়ে পশু জবাই করা সম্ভব হয়ে উঠে না। আর ষাঁড়, গাভী, ছাগল অথবা খাশী এটা দেখে সিল মারে দেন পৌর সভার মাস্টার রোলের কর্মচারী মোঃ হাসমত আলী। । এ ছাড়া পার্ক বাজারে গরু ও খাশী জবাই এর জায়গার ব্যাবধান খুবই অল্প। এ সময় পশু সম্পদ দপ্তরের কাউকে উল্লেখিত বাজারে গুলোতে খুঁজে পাওয়া যায়নি।
বটতলা বাজারের মাংশ বিক্রেতা মোঃ গজনবী মিঞা ও মোঃ কাদের জানান, তারা প্রতিদিন প্যাড়াডাইস পাড়া লৌহজং নদীর পাড়ে পশু জবাই করে নিজ উদ্যোগে ভ্যানে করে সকালে বটতলা বাজারে মাংশ নিয়ে আসেন। পৌর কতৃপক্ষের কেউ এসে এই সব পশু জবাইয়ে তদারকি করে না বলে তারা জানান।
পার্ক বাজারের মাংশ ব্যবসায়ী খোকা মিঞা বলেন, প্রতিদিন সকালে দোকানের সামনে খালি জায়গায় পশু জবাই করে তার পর মাংশ বিক্রি করি। কোন কোন দিন পৌর সভার একজন কর্মচারী এসে ষাঁড় না গাভী সেই সিল মেরে চলে যায়।
পার্ক বাজারের মাংস ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শাহজাহান মিয়া সাজু জানান, ২০১১ সালে পৌরসভার জবাইখানাটি ভাঙ্গার পর থেকে তারা তাদের দোকানের আশেপাশে পশু জবাই করছেন।সম্প্রতি পৌর মেয়র জামিলুর রহমান মিরন ও সহকারী কমিশনার(ভুমি) উপমা ফারিসা পার্ক বাজার পরিদর্শন করে গেছেন। আমরা তাদের কাছে দাবী জানিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব পার্ক বাজারের জবাই খানাটি তৈরি করে দেবার জন্য। আশা করি, দ্রুতই জবাই খানাটি তৈরি হয়ে যাবে।
পার্ক বাজারে গরুর মাংশ কিনতে আসা শহরের কলেজ পাড়ার মোঃ সুমন বলেন , যেহেতু পশু জবাইয়ের আগে পরীক্ষার কোন ব্যবস্থা নেই। তাই সম্পূর্ণ বিশ্বাসের উপর মাংস কিনতে হয়। বাজারে নিরাপদ মাংস নিশ্চিত করতে আধুনিক পশু জবাই কেন্দ্র নির্মান এবং সেখানে জবাইয়ের আগে প্রতিটি পশু পরীক্ষা নিরিক্ষার ব্যবস্থা নেয়া প্রয়োজন।
একই বাজারে খাশীর মাংশ কিনতে আসা প্যাড়াডাইস পাড়ার কৃষ্ণ রায় জানায়, আমি জানি না কিভাবে খাসী জবাই করা হয়েছে। ওটা সুস্থ্য কি অসুস্থ্য সেটাও জানি না। এ ছাড়া গরুর মাংশ আর খাশীর মাংশ পাশাপাশি বিক্রয় করা হয়, যে কারনে মাংশ কিনে তৃপ্তি পাই না। খাশীর মাংশ একটা আলাদা জায়গায় বিক্রয় করলে মনে হয় ভালো হতো। আশা করি, কতৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল পৌরসভার স্যানেটারী পরিদর্শক খ.আব্দুল কাদের সিরাজুল ইসলাম জানান, পৌরসভার কর্মীরা কোন অসুস্থ্য বা রোগাক্রান্ত গরু জবাই করছে কি না সে বিষয়টি দেখেন। এছাড়াও ভেড়া বা ছাগি, খাসি হিসেবে বিক্রির জন্য জবাই করছে কিনা তাও দেখেন। তবে তাদের পরীক্ষা করে দেখার কোন ব্যবস্থা নেই। খালি চোখে দেখেই রোগাক্রান্ত কি না তা পর্যবেক্ষন করা হয়।
খোলা জায়গা পশু জবাইয়ের ক্ষতিকর দিক প্রসঙ্গে প্রশ্ন করা হলে টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মোঃ শরীফ হোসেন বলেন, খোলা জায়গায় পশু জবাই করা হলে, জবাই কৃত পশুর রক্ত থেকে ব্রুসোলেসিস ও অ্যানথ্রাক্স এর মতো ছোঁয়াচে রোগ ছড়াতে পারে। এই রোগ ছোঁয়াচে। যে পশু জবাই করে সে ও যারা এর মাংশ খাবে তারা আ্যানথ্রাক্স রোগাক্রান্ত হতে পারে। ইতোমধ্যে বাংলাদেশে উত্তর বঙ্গে আ্যানথ্রাক্স রোগ দেখা গেছে। তাই যত দ্রুত সম্ভব টাঙ্গাইল পৌর কতৃপক্ষকে জবাই খানা তৈরি করার উদ্যোগ নেয়া উচিৎ।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোঃ আবু সাঈদ সরকার জানান, পশু জবাই করার আগে তা রোগাক্রান্ত কি না ভেটেনারি চিকিৎসক দিয়ে তা পরীক্ষা করে নেয়ার বিধান রয়েছে। কিন্তু লোকবলের অভাবে পশু সম্পদ বিভাগ থেকে ভেটেনারি চিকিৎসক পাঠানো সম্ভব হয় না।এলডিপি প্রকল্পের আওতায় একটি অত্যাধুনিক স্লটার হাউজ (জবাই খানা) নির্মান করার প্রস্তাব প্রক্রিয়াধিন রয়েছে। জবাইখানা নির্মানের জন্য জায়গা নিধারন বিষয়ক চুক্তি খুব শিঘ্রই টাঙ্গাইল পৌর সভার মেয়রের সাথে করা হবে, তিনি আরো জানান ।
এ প্রসঙ্গেটাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান বলেন, এক বছর যাবত জেলা প্রশাসন সাথে জবাই খানায় জায়গার ব্যাপারে যোগাযোগ করছি। ইতেমধ্যে টাঙ্গাইল পৌর এলাকার বাজার গুলোর জন্য একটি অত্যধুনিক জবাই খানা তৈরির জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। আশা করি, অতি দ্রুতই টাঙ্গাইল বাসীকে একটি জবাই খানা উপহার দিতে পারবো।

আরও পড়ুন

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে এক নারী নিহত সহ আহত ২ জন

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে  এক নারী নিহত সহ আহত ২ জন

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে এক নারী নিহত সহ আহত ২ জন

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আর এ ঘটনায় দুইজন সিএনজি যাত্রী আহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর টাঙ্গাইলে ছাত্রদলের মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর টাঙ্গাইলে ছাত্রদলের মিছিল

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিল করার পর ছাত্রদল ও যুবদল পাল্টা মিছিল করেছে। রোববার (২১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে...

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ জুন) সকালে শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।...

টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার কাজে ৫০ লাখ টাকার সরকারি বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে টাঙ্গাইল সার্কিট...

Next Post

‘টাঙ্গাইল প্রতিদিন’ পত্রিকার শুভ সূচনা

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • শখ ও ঐতিহ্য রক্ষার সংগ্রহশালা প্রতিষ্ঠার স্বপ্ন আজও পূরণ হয়নি ইসমাইল হোসেন সেলিমের

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?