ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় জামুরিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে উপজেলার জামুরিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের একটি পুকুরে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে করে পুকুরের পাড়গুলো ভেঙে পুকুরের আশ পাশের বাড়িগুলো ভাঙ্গনের মুখে পড়ে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ড্রেজারের মালিককে পাওয়া যায়নি। পরে আগুন দিয়ে ড্রেজারটি পুড়িয়ে দেখা হয়।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









