মির্জাপুর প্রতিনিধিঃপানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা। তাদের কোন দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।গতকাল সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে একথা বলেন।
উপমন্ত্রী আরো বলেন, সরকার নদী ভাঙন এলাকার দিকে বিশেষ নজর দিয়েছে। ভাঙন কবলিত এলাকার মানুষের কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এরমধ্যে ডিপিটি, ডাম্পিং এবং নদী ড্রেজিং।
এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় এমপি মো. একাব্বর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী উকিল বিশ্বাস, প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল দিপঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল নয়টায় উপমন্ত্রী এনামুল হক শামীম মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে পৌছালে সেখানে তাকে স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় স্বাগত জানান।
পরে উপমন্ত্রী উপজেলা পরিষদ চত্ত্বরে মুক্তির মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। সকাল দশটার দিকে তিনি ইঞ্জিন চালিত নৌকা যোগে লতিফপুর ইউনিয়নের যোগীরকোফা, ফতেপুর ই্উনিয়নের থলপাড়া, ফতেপুর, সুতানরি, বানকাটা পারদিঘী এলাকার বংশাই নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। বেলা সাড়ে বারটার দিকে বাজার এলাকায় উপমন্ত্রী স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন।
উপমন্ত্রী আরো বলেন, সরকার মির্জাপুরের নদী ভাঙন কবলিত এলাকার জন্য ১১৫ কোটি টাকার ডিপিটি প্রকল্প হাতে নিয়েছেন। এছাড়া ৪শ কোটি টাকা ব্যয়ে বংশাই নদীতে ড্রেজিং করা হবে। যে এলাকার অবস্থা বেশি ভাঙন কবলিত সেখানে দ্রুত ডাম্পিং শুরু করার নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি বলেন।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









