নিজস্ব সংবাদদাতাঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবকদল। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে শহরের পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পৌর উদ্যানের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে।
এসময় জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক ও সাধারন সম্পাদক এম, এ রৌফ এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামিল শাহিন।
এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল করিম জুয়েল, সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান সাজু, আব্দুল বারেক মিয়া ও উজ্জল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









