নিউজ ডেস্কঃ টাঙ্গাইল সদর উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরন কার্যক্রম শুরু করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সাংসদ ¡ মো. ছানোয়ার হোসেন। গতকাল সোমবার বিকালে থেকে হুগড়া, কাতুলী ও মাহমুদনগর ইউনিয়নে ৯ শত পরিবারের মাঝে চাল,ডাল, আলু,বিস্কুট,সাবান, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করেন ছানোয়ার হোসেন এমপি। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস -চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হর্যরত আলী, শহর আওয়ামীলীগ নেতা কাজী শফিকুল মওলা দোয়েলসহ ইউনিয়নের স্থানীয় আওয়ামীলীগের ও ছাত্রলীগের নেতাকর্মী।
নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে জাসাসের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা নিহতের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা...







