আঃ লতিফঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অব্যাহতভাবে ভাঙন থেকে গ্রামবাসীদের রক্ষার জন্য বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক।আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি. কষ্টাপাড়া ও ভালকুটিয়াসহ বিভিন্ন গ্রাম ভাঙনের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনকে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান উপস্থিত বক্তরা।
সুশাসনের জন্য নাগরিক- সুজন এর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম, স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম, সম্পাদক রেজওয়ানুল ইসলাম, অনলাইন সংগঠন আলোকিত ইবরাহীম খাঁর ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান প্রমুখ।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...







