রবিবার, জুন ২১, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home জাতীয়

সখীপুরে পোল্ট্রি শিল্পের অবিস্মরণীয় উত্থান

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০১৯
in জাতীয়, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, হোম
A A

বিশেষ প্রতিবেদনঃ  টাঙ্গাইলের সখীপুরে দ্রুত বিকাশমান এবং বহুমুখি সম্ভাবনাময় একটি বিশাল খাত হচ্ছে পোল্ট্রি শিল্প। এই শিল্প একই সঙ্গে সখীপুরে নতুন নতুন আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দিনদিনই উদ্যোক্তা তৈরি করছে। এখানকার উৎপাদিত মাংস ও ডিম দেশের বিপুল বর্ধিষ্ণু জনশক্তির পুষ্টিও চাহিদা মিটাচ্ছে।এছাড়াও ওইসব পোল্ট্রি খামারে মুরগির বিষ্টা দিয়ে এখন বায়োগ্যাস ছাড়াও তৈরি হচ্ছে জৈব সার। যা কৃষিকাজে ফসল উৎপাদনে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ খাতে এ উপজেলার হাজারো মানুষের জীবন-জীবিকা জড়িত। সমগ্র উপজেলা জুড়েই পোল্ট্রি শিল্পের ক্ষেত্র বিস্তৃত বড় হচ্ছে নীরবে নিভৃতে। বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি মানের উদ্যোক্তাদের অক্লান্ত শ্রম আর সাধনায় এসেছে সাফল্য, ঘটেছে নীরব বিপ্লব। সম্প্রতি এ উপজেলার তিন সহ¯্রাধিক খামারীদের নানা সমস্যা, সম্ভাবনাসহ এ শিল্প খাতের নানাদিক উঠে এসেছে। অনুসন্ধ্যানে দেখা গেছে সখীপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ছোট বড় প্রায় তিন হাজারেরও বেশি পোল্ট্রি খামার গড়ে ওঠেছে। এদের মধ্যে ৬শ’ ৬৯টি নিবন্ধনকৃত বাকিগুলো নিবন্ত্রণ পক্রিয়াধীন। সখীপুর এখন এ দেশের পোল্ট্রি শিল্পের প্রধান অঞ্চল হিসেবে খ্যাতি লাভ করেছে। এখানকার ডিম ও মাংসের মুরগী কিনে নিতে ঢাকা এবং চট্টগ্রামের আড়তদাররা প্রতিনিই শতাধিক ট্রাক করে ডিম, লেয়ার এবং বয়লার মুরগী দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। দেশের চাহিদার সিংহভাগ ডিম ও মাংসের যোগান দিচ্ছে এ অঞ্চল থেকে। অপরদিকে ডিম ও মাংসের বাজারজাত ব্যবস্থায় প্রান্তিক খামারীরা মধ্যসত্ত্বভোগী বা সিন্ডিকেটের কাছে এক প্রকার জিম্মি। এতে খামারীরা তাঁেদর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। একদিকে খাদ্যে ও ওষুধে ভেজাল, তুলনামূলক ভাবে উৎপাদন কম, অন্যদিকে বেশি দামে একদিন বয়সী লেয়ার ও ব্রয়লার বাচ্চা কেনা, ডিম ও মুরগী বিক্রিতে নানা সিন্ডিকেটের ফাঁদে পড়ে প্রান্তিক খামারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ডিলার ও হ্যাচারী মালিকের কারসাজিতে একদিন বয়সী লেয়ার বাচ্চা ১৪০ থেকে ১৬০ টাকায় এবং একদিন বয়সী ব্রয়লার বাচ্চা ৯০ থেকে ১০০ টাকায় খামারীদের কিনতে হচ্ছে। যা প্রান্তিক খামারীদের কাছে এটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অপরদিকে খাদ্য ডিলারদের সিন্ডিগেটের কারণে এক রকম বাদ্য হয়েই ভেজাল খাদ্য ও নাম স্বর্বস্ব নানা ওষুধ কোম্পানির নিন্মমানের ভেজাল ওষুধ খাওয়ানোয় বাধ্য হচ্ছে। পোল্ট্রি খামারীকে ঘিরে উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়ম নীতিহীন ভাবে অসংখ্য ওষুধের দোকান গড়ে ওঠেছে। এদের অধিকাংশ ওষুধের দোকানের নেই ড্রাগ লাইসেন্স বা ফার্মাসিস্ট। ওষুধ ব্যবসায়ী ও খাদ্য ডিলাররাই এখন খামারীদের কাছে হয়ে ওঠেছে পরামর্শক আর চিকিৎসক। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক ওষুধ ব্যবসায়ী ও খাদ্য ডিলার বলেন, বেশির ভাগ খামারীরা বাকিতে ওষুধ এবং খাদ্য নিয়ে থাকেন। যেহেতু পোল্ট্রি খামার একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা এক্ষেত্রে আমরাও কোনো ঝুঁকি নিতে চাইনা। তাছাড়া ভালো মানের কোম্পানির ওষুধে লাভ খুবই কম। উপজেলার বহুরিয়া চতল গ্রামের পোল্ট্রি খামারী আসাদুজ্জামান শাহজাহান বলেন, ওষুধ ও খাদ্য উৎপাদন কার্যক্রমটি ভেজালমুক্ত হলে সখীপুরে আরো ব্যবসা এবং ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। বেতুয়া গ্রামের সফল পোল্ট্রি খামারী আবদুল্লাহ আল মামুন বলেন, প্রতিদিন আমার একটি খামারে ১২’শ মুরগীর মধ্যে সাড়ে ১১’শ মুরগী ডিম দেয়। আরও একটি নতুন খামার করার কাজ শুরু করেছি। অন্য কোন ব্যবসার চেয়ে এ ব্যবসা লাভজনক হওয়ায় দিন দিন বেকার যুবকরা এ ব্যাবসায় এগিয়ে আসছেন। উপজেলা ‘পোল্ট্রি শিল্প’ মালিক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম খান বলেন, নানা সিন্ডিকেট ও ভেজালে এ উপজেলার বেশ কিছু খামার বন্ধ হওয়ার পরও এ শিল্পের অগ্রগতি থেমে থাকেনি। ডিলার ও হ্যাচারী মালিকের কারসাজিতে একদিন বয়সী লেয়ার বাচ্চা সরকারি ভাবে বেধে দেওয়া মূল্যের তিনগুণ টাকায় কিনতে হচ্ছে খামারীকে। খামারীদের বাঁচাতে তিনি দ্রুত সহজ শর্তে ব্যাংক ঋণ, বীমা প্রথা চালু এবং পোল্ট্র্রি নীতিমালা বাস্তবায়নেরও দাবি জানান। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জলিল বলেন , ওষুধ ব্যবসায়ী ও খাদ্য ডিলারদের নানামুখি সুবিধার প্রতিশ্রুতি পেয়ে খামারীরা তাদের কাছে তেমন একটা আসেন না। ওইসব ওষুধ ব্যাবসায়ী মুরগীর চিকিৎসার ক্ষেত্রে প্রয়োগের মাত্রা এবং চিকিৎসার সঠিক ধরন না জেনেই উচ্চ মাত্রার যত্রতত্র ‘এ্যন্টিবায়োটিক’ প্রয়োগ করাচ্ছেন। এতে মাংস ও ডিম উৎপাদন দিনদিনই কমে আসছে। খামারীরা হচ্ছেন ব্যাপক ক্ষতির সম্মুখিন। তিনি আরো বলেন-বেশি মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা বিকল্প হিসেবে নিন্মমানের কোম্পানির ওষুধ ধরিয়ে দেন খামারীদের। এতে ওই অসাধু ব্যবসায়ীর ৬০ থেকে ৭০ ভাগ মুনাফা বেশি হয়। পোল্ট্রি শিল্পের বিকাশ ও সফলতার পেছনে অবশ্যই খামারীদের ভেজাল খাদ্য এবং ভেজাল ওষুধ পরিহার করে প্রাণি সম্পদ বিভাগের চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করার দাবি জানান তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে এক নারী নিহত সহ আহত ২ জন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে  এক নারী নিহত সহ আহত ২ জন

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে এক নারী নিহত সহ আহত ২ জন

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আর এ ঘটনায় দুইজন সিএনজি যাত্রী আহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর টাঙ্গাইলে ছাত্রদলের মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর টাঙ্গাইলে ছাত্রদলের মিছিল

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিল করার পর ছাত্রদল ও যুবদল পাল্টা মিছিল করেছে। রোববার (২১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে...

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ জুন) সকালে শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।...

টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার কাজে ৫০ লাখ টাকার সরকারি বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে টাঙ্গাইল সার্কিট...

Next Post

স্কুলছাত্রীকে উক্তক্তের প্রতিবাদ করায় কলেজছাত্র লিসানকে খুন

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • শখ ও ঐতিহ্য রক্ষার সংগ্রহশালা প্রতিষ্ঠার স্বপ্ন আজও পূরণ হয়নি ইসমাইল হোসেন সেলিমের

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?