রবিবার, অক্টোবর ৪, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home কৃষি

ঘাটাইলে রাসায়নিক মুক্ত ৭৮ প্রজাতির মিশ্র ফল চাষে সফল শামছুল আলম

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০১৯
in কৃষি, জাতীয়, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, হোম
A A

ঘাটাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে রাসায়নিক মুক্ত মিশ্র ফল চাষ করে সফলতা পেয়েছেন স্কুল শিক্ষক শামছুল আলম। তার ৭ একর জমির ওপর প্রায় দেশি-বিদেশি ৭৮ জাতের ফলজ গাছ লাগিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি। পেশায় শিক্ষক হলেও কৃষি কাজের প্রতি রয়েছে তার প্রবল আগ্রহ ও অদম্য চেষ্টা। তারই ধারাবাহিকতায় দীর্ঘ পাঁচ বছর ধরে পাহাড়ি মাটিতে কেমিক্যাল মুক্ত বিভিন্ন জাতের ফল চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন।

ঘাটাইল এস ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ক সহকারী শিক্ষক শামছুল আলম। কৃষি শিক্ষক হওয়ার সুবাদে শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি হাতেকলমে শিক্ষাদানের জন্য একটি ফলের বাগান করেন। এ বাগান থেকেই মনে প্রবল আগ্রহ দেখা দেয় বানিজ্যিকভাবে রাসায়নিক মুক্ত ফল চাষ করার। পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকতার পরামর্শে ৭ একর জায়গার উপরে ৭লাখ টাকা ব্যয়ে নিজ হাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে গড়ে তোলেন দেশি-বিদেশি ৭৮ প্রজাতির ফলদ বৃক্ষের বিশাল বাগান। আর এ বছর তিনি বানিজ্যিকভাবে ব্যাপক সফল হয়েছেন। বাজারেও তার ফলের চাহিদা ব্যাপক। তবে সরকারি ভাবে আরো সহযোগিতা পেলে দেশের বিভিন্ন স্থানে রাসায়নিক মুক্ত ফলের বিস্তার ঘটাতে পারবেন বলে মনে করছেন সফল মিশ্র ফল চাষী শামছুল আলম।

আরও পড়ুন

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন

তার বাগানে লাগানো ফল গাছগুলো হলো আম, মাল্টা, কমলা, জাম, লিচু, কলা, কাঁঠাল, আনারস, আমলকি, জামরুল, শরিফা, আরবরই, ছফেদা, পেয়ারা, আতা, ডালিম, চালতা, কামরাঙ্গা, জলপাই, নারিকেল, পিচফল, মালবেরী, লেবু, পেঁপে, চেরীফল, কদবেল, করমচা, কাউফল, হেমফল, বাতাবী লেবু, তেঁতুল, কাঠলিচু, তাল, বেল, আমড়া, বাউকুল, বিলম্বি, কাজুবাদাম, পেস্তাবাদাম, কাঠবাদাম, মোসম্বি, ছাগল নাদা, তিতিজাম, গাব, বাংগি, লুকলুকি
এছাড়া বিদেশী ফলের মধ্যে সৌদি খেজুর , ভিয়েতনামী ওপি নারিকেল, ড্রাগন ফল, ত্বীনফল , কালো আংগুর, আপেল, রামবুটান, নাশপাতি, এগফ্রুট (সাউথ আফ্রিকা), ডুরিয়ান (মালয়েশিয়ার জাতীয় ফল), অ্যাভোকাডো, ম্যাংগোস্টিন, কফি, মিরাক্কেল, থাই বাতাবী লেবু, চায়না কমলা, চায়না লিচু, চায়না পেয়ারা, থাই পেয়ারা, লকেট, সুদানী শরিফা, জাপটিকাবা, আলু বোখারা, প¬ামফল, পামওয়েল, বিলেতি গাব, অ্যানোনিয়া, সাতকরা, ব্রনাই, কিং আম , ব্যানানা ম্যাংগো, কিউজাই আম (থাইল্যান্ড), অ্যামেরিকান সুন্দরি আম ।
মোঃ শামছুল আলম জানান, আমার এ ফলজ বাগানের বড় শত্রু কাঠবিড়ালী । কাঠ বিড়ালী আমার বাগানের ফল খেয়ে নষ্ট করে ফেলছে। এমনকি মুকুল ও ফুল ফোঁটা থেকে শুরু করে কোন কোন গাছের ফুল পর্যন্ত খেয়ে ফেলছে। বাগানের প্রধান সমস্যা হলো সেচ সমস্যা। পাহাড়ী মাটি হওয়ায় মাটির পানি ধারন ক্ষমতা কম তাই শুষ্ক মৌসুমে বেশী সেচ দিতে হয়। ৭ একর জমি সেচের আওতায় আনার মতো আর্থিক সামর্থ আমার নাই। গত বছর সেচের অভাবে বাগানে অনেক ক্ষতি হয়েছে। অনেক গাছে পূর্বের বছর ফল ধরলেও সেচের অভাবে এ বছর ফল ধরেনি । সরকারিভাবে যদি আমি একটি সেচ প্রকল্প পাই তাহলে আমার সম্পূর্ণ ফল বাগানে বিভিন্ন ফলের বাম্পার ফলন ফলাতে সক্ষম হবো। আমি চাই আমার বাগানটি হবে জীবন্ত সংগ্রহ শালা। আমি দেশী-বিদেশী উন্নত ফলের চারা উৎপাদন করে স্বল্প মূল্যে চাষীদের মাঝে ছড়িয়ে দেব। সেপ্টেম্বর মাসের পর থেকে বাজারে দেশীয় ফলের অভাব দেখা যায়। তখন বিদেশী ফলের উপর নির্ভরশীল থাকে ফল বাজার। আমি চাচ্ছি সারা বছর দেশীয় ফল, বাজার সয়লাব করবে এবং বিদেশী ফলের উপর যেন নির্ভরশীল না হতে হয়। আমি বিদেশী ফলই দেশে চাষ করে বাজারে বিদেশী ফলের সরবরাহ বাড়াব। আমাদের যেন আর বিদেশ থেকে ফল আমদানী না করতে হয়, আমরা যেন দেশের ফলই বিদেশে রপ্তানী করতে পারি। আমার বাগানে এলাকাবাসী সহ বিভিন্ন জেলা থেকে লোকজন আসছেন বাগান দেখতে ও ফল কিনতে। অনেকে বাগান করার পরিকল্পনাও করতে আমার পরামর্শ চাচ্ছেন।
এ ব্যাপারে ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস জানান, ঘাটাইল উপজেলায় শামছুল আলম একজন মিশ্র ফলচাষী তিনি শিক্ষক মানুষ। তাকে আমরা নিরাপদ ফসল উৎপাদনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তাকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তিনি উৎসাহি হয়ে ৭৮ প্রজাতির দেশি বিদেশী বিভিন্ন ধরনের ফল তার বাগানে চাষাবাদ করে আসছেন। তিনি নিরাপদ ফল উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছেন। আমিসহ উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ তার বাগান পরিদর্শন করেছি। বাগানটির সেচ সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা আমাদের প্রকল্পের মাধ্যমে চেষ্টাকরে যাচ্ছি এবং উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি যাতে এ সমস্যার সমাধান হয়।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...

টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন

টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কান্দাপাড়া এলাকায় টাঙ্গাইল সদর থানা পুলিশ এ অভিযান...

টাঙ্গাইল পৌরউদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করলেন- জেলা প্রশাসক শরীফা হক

টাঙ্গাইল পৌরউদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করলেন- জেলা প্রশাসক শরীফা হক

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- পরিবেশের ভারসাম্য রক্ষা ও হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী উদ্ভিদ সংরক্ষণের লক্ষ্যে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) বেলা ১২টার...

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা...

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের ১৭টি মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গোবিন্দাসী-টাঙ্গাইল রোডে এলাকার ১৩ গ্রামের মানুষ...

Next Post

নাগরপুরে ইউপি উপ-নির্বাচনে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?