রবিবার, অক্টোবর ৪, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home অপরাধ

রিফাত হত্যাকান্ডে অংশ নেওয়া ১৩ জনকে শনাক্ত, দেশত্যাগ ঠেকাতে রেড অ্যালার্ট

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০১৯
in অপরাধ, জাতীয়, বিশেষ সংবাদ, হোম
A A

নিউজ ডেস্কঃ বরগুনায় প্রকাশ্যে সড়কে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত মোট ১৩ জনকে শনাক্ত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসামিদের কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
এ ঘটনায় গতকাল পর্যন্ত মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ধরা পড়েনি মূল খুনি সাব্বির আহমেদ নয়ন, রিফাত ফরাজী ও রিশান ফরাজী। বরগুনার পুলিশ বলছে, মাদকের কারণে নয়, ব্যক্তিগত কারণে রিফাত শরীফকে হত্যা করা হয়েছে। অচিরেই মূল আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।হত্যাকাণ্ডে জড়িত ১৩ জন শনাক্ত : গতকাল ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে এক অনুষ্ঠানের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এ হত্যাকাণ্ডে জড়িত আছে—এ রকম ১৩ জনকে আমরা শনাক্ত করেছি। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ ’
রেড অ্যালার্ট জারি : রিফাত হত্যার আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে জন্য আগের দিনই সীমান্তে সতর্কতা জারির নির্দেশ
দিয়েছিলেন হাইকোর্ট। গতকাল সকালে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরকে নির্দেশনা দেওয়া হয়েছে।’গতকাল পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা সংবাদমাধ্যমকে বলেন, ‘বরগুনা জেলা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছে। আশা করছি, সব আসামিকে শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে।’
আসামিদের বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে সদর দপ্তরের পক্ষ থেকে।
মাদক নয়, ব্যক্তিগত কারণে রিফাত খুন : এখন পর্যন্ত এজাহারভুক্ত দুজন এবং ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। প্রেস ব্রিফ করেন পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম ও বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।
ডিআইজি শফিকুল ইসলাম বলেন, একজন হত্যাকারীও পার পাবে না। শুধু বরগুনায় নয় কিংবা বড় বড় শহর নয়, গ্রামে-গঞ্জে, পুরো বাংলাদেশে আসামিদের জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। আশা করি খুব শিগগির আমরা সব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব।’
পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, মাদকের কারণে নয়, ব্যক্তিগত কারণে রিফাত শরীফকে হত্যা করা হয়েছে। তিনি জানান, এ হত্যাকাণ্ডের মূল হোতা সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ডের নামে মাদক, হামলা, ছিনতাই ও চুরির আটটি মামলা রয়েছে। রিফাত ফরাজীর নামেও চারটি মামলা রয়েছে বরগুনা থানায়।
পুলিশ সুপার বলেন, হত্যাকারীদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্তরে ফাঁদ পেতে আছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে তাদের ধরা পড়তেই হবে।
এসব মামলার পরও তারা প্রকাশ্যে অপরাধ করে বেড়ানোর সাহস পায় কোথায়—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, ‘প্রতিটি অপরাধের পরই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু আদালত থেকে জামিনে বেরিয়ে এলে তখন পুলিশের আর কিছু করার থাকে না।’গত বুধবার সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। রিফাতকে প্রকাশ্যে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড়ের সৃষ্টি হয়। ওই দিন রাতেই রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ নয়ন, রিফাত ফরাজী এবং রিশান ফরাজীসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। অন্য আসামিরা হলো চন্দন, মো. মুসা, মো. রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রায়হান, মো. হাসান, রিফাত, অলি ও হৃদয় ওরফে টিকটক হৃদয়। তাদের মধ্যে চন্দন ও হাসান ছাড়া নাজমুল হাসান নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে বরিশাল লঞ্চঘাটে বরিশাল থেকে ঢাকাগামী এমভি মানামী লঞ্চ তল্লাশি করে সন্দেহভাজন হিসেবে চার যুবককে আটক করা হয়। তাদের একজনের সঙ্গে রিফাত হত্যাকাণ্ডের এক আসামির চেহারা মিল পাওয়া যায়। তবে বরিশালের পুলিশ বলেছে, ওই যুবকদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা মেলেনি। সে কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ অনুরোধ জানান।এদিকে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরই মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন...

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...

টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন

টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কান্দাপাড়া এলাকায় টাঙ্গাইল সদর থানা পুলিশ এ অভিযান...

টাঙ্গাইল পৌরউদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করলেন- জেলা প্রশাসক শরীফা হক

টাঙ্গাইল পৌরউদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করলেন- জেলা প্রশাসক শরীফা হক

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- পরিবেশের ভারসাম্য রক্ষা ও হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী উদ্ভিদ সংরক্ষণের লক্ষ্যে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) বেলা ১২টার...

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা...

Next Post

দুদকের ‘আপত্তিকর’ চিঠির প্রতিবাদে টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?