ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। প্রধান অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। সভায় মাদক’ বাল্য বিবাহ, যানজটসহ আইন শৃঙ্খলার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান কাজী আরজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদ সরকার, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দার আলী, অধ্যাপক অধীর চন্দ্র সাহা, অধ্যাপক মতিয়ুর রহমান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...







