নাগরপুরপ্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর সদর ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচন বিধিমালা ২০১০ এর ১০ বিধি অনুযায়ী উপজেলা নির্বাচন অফিসার উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করেন। চলতি মাসের ৩০ তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই বাছাই আগামী ২ জুলাই এবং প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই। নাগরপুর সদর ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী তার পদ থেকে ইস্তফা দিয়ে গত ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। এর পর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য ঘোষনা করেন।এদিকে তফশীল ঘোষনার পর এ ইউপির সম্ভাব্য প্রার্থীরা আগাম গনসংযোগে নেমে পড়েছেন। অনেকেই দলীয় সমর্থন পেতে জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে ধর্না দিচ্ছেন।
উপ-নির্বাচন সুষ্ঠু ও সকলের কাছে গ্রহনযোগ্য করতে প্রশাসন ব্যাপক প্রচার ও প্রচারনা চালাচ্ছেন।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...







