দেলদুয়ার প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে এ্যালাংজানি নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত (৪৬) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার টুকচানপুর এলাকায় ওই নদী থেকে তার ভাসমান লাশ পাওয়া যায়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া বলেন, উপজেলার টুকচানপুর বাজার এলাকার এ্যালংজানি নদীতে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনে। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লাশ সনাক্ত করা যায়নি।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...







