স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে মির্জা বাড়ি, ৬নং ওয়ার্ড, কলেজ পাড়া, বারাকা সামাজিক উদ্যোগের নিজস্ব কার্যালয় থেকে অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মাওলানা ভাসানীর দৌহিত্র ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা সমাজসেবার কর্মকর্তা উপ-পরিচালক শহীদুল্লাহ, বারাকা সামাজিক উদ্যোগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর শামমউদ্দিন সায়েম, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আব্দুল্লাহ্ আল মামুন,বারাকা সামাজিক উদ্যোগের কোষাধক্ষ্য হারুন অর রশিদ সহ জেলা সমাজসেবা ও বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।








