স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের ভূঞাপুরে ৪১৬ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে। বৃহস্পিবার(৮অক্টোবর) সকাল ১০টার দিকে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গাণে এর উদ্বোধন করা হয়। ৫দিন ব্যাপি এই রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স চলবে।
প্রথম দিনে পতাকা উত্তোলনের মাধ্যমে বেসিক কোর্সটি শুরু হয়। এই কোর্সের শুভ উদ্বোধন করেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ছানোয়ার হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান, এই কোর্সের কোর্স লিডার মো: আশরাফ আলী, বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ মো: জাহাঙ্গীর হোসেন মিয়া, টাঙ্গাইল জেলা রোভার মুক্ত দলের সহ-সভাপতি মো: জামাল হোসেন, সহকারী জেলা কমিশনার ( সংগঠন ও বিধি ) অধ্যক্ষ মো: মিনজুর রহমান, সহকারী জেলা কমিশনার ( এক্সটেনশন স্কাউটিং ও স্পেশাল ইভেন্ট ) মো: সরোয়ার হোসেন এ ছাড়া উপস্তিত ছিলেন জেলা রোভারের সম্পাদক ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মো: আনোয়ার হোসেন তালুকদার, জেলা রোভারের কোষাধ্যক্ষ মো: মাহমুদুল হাসান, জেলা রোভারের যুগ্ম-সম্পাদক মো: জাহিদ হাসান সজিব , সাবেক জেলা প্রতিনিধি নাফিউল আলম নাফি, বর্তমান জেলা প্রতিনিধি সিয়াম সরকার সহ জেলার বিভিন্ন কলেজ থেকে আগত ৪০ জন প্রশিক্ষণার্থী বৃন্দ, ভলেন্টিয়ার,
রোভার ও গার্ল ইন রোভার স্কাউটরা উপস্থিত ছিলেন।
৪১৬ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সটি ০৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে এবং শেষ দিন ক্যাম্প ফায়ারের মাধ্যমে অগ্নি প্রজ্জ্বলিত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কোর্সটি শেষ হবে। এই কোর্সের মূল উদ্দেশ্য হলো কলেজ, বিশ্ববিদ্যালয় বা মুক্ত স্কাউট গ্রুপের তরুণ-তরুণীদের (১৭-২৫ বছর) সঠিকভাবে পরিচালনার জন্য প্রাপ্তবয়স্ক নেতাদের দক্ষ ও যোগ্য করে তোলা। এর মাধ্যমে স্কাউটিংয়ের দর্শন, প্রোগ্রাম পরিচালনা, নেতৃত্ব ও সমাজসেবামূলক কাজের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয় এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা একজন আদর্শ লিডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। স্কাউটিংয়ের মূল উদ্দেশ্য হলো শিশু, কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলির সামগ্রিক বিকাশের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং আনন্দের মধ্য দিয়ে সুনির্দিষ্ট নিয়মে শিক্ষার মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল ও সমাজসেবামূলক মানসিকতাসম্পন্ন মানুষ হিসেবে প্রস্তুত করাই এই আন্দোলনের মূল লক্ষ্য ।









