স্টাফ রিপোর্টার: বায়ু ও পরিবেশ দূষণ প্রতিরোধে অবৈধ ও নিয়মবহির্ভূত ইটভাটা বন্ধ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে টাঙ্গাইল জেলার বিভিন্ন ইটভাটা মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার। এসময় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত)-২০১৯) এর প্রাসঙ্গিক বিভিন্ন ধারা, ইটভাটা পরিচালনার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা, ব্লক ইটের ব্যবহার ও এর ভবিষ্যত সম্ভবনা এবং ইটভাটা সংক্রান্ত সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও দিকনির্দেশনা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপ-পরিচালক মহোদয় পরিবেশ সুরক্ষা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহবান জানান। পরিশেষে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে ইটভাটা মালিকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক ধন্যবাদ ও সহযোগিতা কামনা করা হয়।
টাঙ্গাইলের মধুপুরে ৩৯৫ বস্তা সারসহ ট্রাকচালক পুলিশের হাতে আটক
স্টাফ রিপোর্টার: কালোবাজারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩৯৫ বস্তা সারসহ মিঠু নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ...









