শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

টাঙ্গাইলের বাজারে ভোজ্যতেল, চিনি, ময়দা ও ডিমসহ কয়েকটি পণ্যের দামে অস্বস্তি ক্রেতারা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬
in Breaking News, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, সারা বাংলা, সারাদেশ, হোম
A A

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের বাজারগুলোতে সবজির দামে কিছুটা  স্বস্তি ফিরলেও মুদি পণ্যের বাজারে দেখা দিয়েছে নতুন অস্থিরতা| ভোজ্যতেল, চিনি, ময়দা ও ডিমসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন ক্রেতারা । শুধু দাম বাড়াই নয়, বাজারে বোতলজাত তেল ও চিনির সরবরাহও কমে গেছে| ফলে প্রয়োজনীয় পণ্য কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটতে হচ্ছে অনেককে । শুক্রবার (২৮ আগস্ট) সকালে টাঙ্গাইল শহরের পার্ক বাজার, ছয়আনি বাজার, সিটি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ১৫ থেকে ২০ দিন আগে প্রতি কেজি প্যাকেটজাত ময়দা ৭০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৮০ টাকায় । একইভাবে দুই কেজির প্যাকেটের দাম ১৪০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকায় । চিনির বাজারেও বাড়তি চাপ দেখা গেছে । খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় ১০ টাকা বেশি|প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্যও ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে ।

বাজারের এক বিক্রেতা রমজান আলী জানান, কয়েক দিনের ব্যবধানে ৫০ কেজির এক বস্তা চিনির দাম ডিলার পর্যায়ে ৯০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে । দাম বাড়লেও বাজারে চিনির সরবরাহ পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা ।  অনেক দোকানেই চিনি পাওয়া যাচ্ছে না| কোথাও কোথাও কয়েকটি দোকান ঘুরে তারপর প্যাকেটজাত চিনি কিনতে হচ্ছে ক্রেতাদের ।  বিক্রেতাদের দাবি, মিলগেট ও পাইকারি পর্যায়ে দাম বাড়ার পাশাপাশি আগের তুলনায় সরবরাহও কমেছে ।
ভোজ্যতেলের বাজারেও একই ধরনের সংকটের কথা জানিয়েছেন খুচরা বিক্রেতারা| খোলা সয়াবিন তেলের দাম ইতোমধ্যে বেড়ে প্রতি লিটার ১৮৫ থেকে ১৯০ টাকা হয়েছে| খোলা পাম তেল বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়| অন্যদিকে সরকার নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ২০০ টাকা| তবে বোতলজাত তেলের দাম এখনো না বাড়লেও সরবরাহ কমে গেছে বলে অভিযোগ রয়েছে| ব্যবসায়ীদের ধারণা, দাম বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবেই কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে থাকতে পারে|
তবে সবজির বাজারে কিছুটা  স্বস্তির চিত্র দেখা গেছে । কয়েক সপ্তাহ আগে সরবরাহ সংকটে বেশ কিছু সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকা ছাড়িয়ে গেলেও এখন সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে| পটোল, পেঁপে ও ঢ্যাঁড়সের দাম তুলনামূলক কম| কাঁচা মরিচের বাজারও অনেকটা  অস্বাভাবিক হয়েছে । খুচরা বাজারে প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা এবং কারওয়ান বাজারে পাইকারি পর্যায়ে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ী খন্দকার আজিজুল জানান, ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সুযোগ দেওয়ায় সরবরাহ বেড়েছে, যার কারণে দাম কমেছে।
এদিকে পেঁয়াজ ও আলুর বাজারে বড় কোনো পরিবর্তন নেই । মানভেদে পেঁয়াজ প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে । বিভিন্ন এলাকায় ভ্যানে পাঁচ কেজি আলু ১০০ টাকায় বিক্রি করতেও দেখা গেছে| তবে ডিমের দাম এখনো চড়া| প্রতি ডজন ডিম ১৫০ টাকা, চারটি ৫০ টাকা এবং কিছু পাড়া-মহল্লার দোকানে ডজন ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলের পুকুরে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন- প্রতিমন্ত্রী টুকু

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলের পুকুরে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলের পুকুরে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের পুকুরে সাঁতার কাটতে গিয়ে আশিক(১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর পুকুর থেকে...

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন- প্রতিমন্ত্রী  টুকু

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন- প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৬
0

আলোকিত বাংলা ডেক্স : দেশের আইনশৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার।...

বাংলাদেশ বক্সিং সমাপনী ট্রেনিং পুরস্কার পেলেন টাঙ্গাইলের কৃতি সন্তান নুরুজ্জামান

বাংলাদেশ বক্সিং সমাপনী ট্রেনিং পুরস্কার পেলেন টাঙ্গাইলের কৃতি সন্তান নুরুজ্জামান

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সমাপনী ট্রেনিং এর পুরস্কার পেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাত থেকে টাঙ্গাইলের কৃতি সন্তান নুরুজ্জামান । তিনি পুরস্কার পেয়ে আনন্দিত এবং...

টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না এমন অভিযোগ চালকদের

টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না এমন অভিযোগ চালকদের

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। যানবাহন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করেও গ্যাস না পেয়ে চরম দুর্ভোগে...

দেশে যে সংকট চলছে তা আমাদের নয়-ফ্যাসিবাদ সরকারের- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

দেশে যে সংকট চলছে তা আমাদের নয়-ফ্যাসিবাদ সরকারের- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৬
0

আলোকিত বাংলা ডেক্স : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, দেশে যে সংকট এখন চলছে এটা আমাদের সংকট নয়, ১৮ বছরের ফ্যাসিবাদ এই সংকট তৈরি করে...

Next Post
টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলের পুকুরে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলের পুকুরে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?