বুধবার, আগস্ট ২৬, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না এমন অভিযোগ চালকদের

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৬
in Breaking News, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, সারা বাংলা, সারাদেশ, হোম
A A

স্টাফ রিপোর্টার:- ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। যানবাহন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করেও গ্যাস না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে গ্যাসের সংকটে বাসাবাড়িতে রান্নাবান্নায় সমস্যা দেখা দিয়েছে। গ্যাসের চাপ কম থাকায় মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকায় মা সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, গ্যাসের চাপ না থাকায় স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে অনেক চালক ও শ্রমিককে সড়কের পাশে অপেক্ষা করতে দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক। উত্তরাঞ্চলের ২২টি জেলা ছাড়াও টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন রুটের হাজার হাজার যানবাহন প্রতিদিন এই মহাসড়ক দিয়ে চলাচল করে। যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়কের দুই পাশে ১৫টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে।

আরও পড়ুন

দেশে যে সংকট চলছে তা আমাদের নয়-ফ্যাসিবাদ সরকারের- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

টাঙ্গাইলের ঢাকা ক্লিনিকে সাংবাদিকদের হেনস্তা করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

স্থানীয়দের অভিযোগ, গত ১০ থেকে ১৫ দিন ধরে হঠাৎ করেই এসব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। সিএনজি স্টেশনের পাশাপাশি বিভিন্ন বাসাবাড়ি ও গোড়াই শিল্পাঞ্চলেও একই পরিস্থিতি বিরাজ করছে। গ্যাসের চাপ কম থাকায় অনেক বাসাবাড়িতে রান্না করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে কেউ কেউ দোকান থেকে খাবার কিনে খাচ্ছেন। আবার অনেক পরিবার লাকড়ি দিয়ে রান্নার কাজ সারছেন।

অন্যদিকে, গোড়াই শিল্পাঞ্চলে ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক শিল্পকারখানা রয়েছে। গ্যাস সংকটের কারণে এসব কারখানায় উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে অভিযোগ করেছেন মালিক ও শ্রমিক-কর্মচারীরা। এতে শিল্পকারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদেরও দুর্ভোগ বাড়ছে। মহাসড়কের মা সিএনজি ফিলিং স্টেশন, শিলা বৃষ্টি সিএনজি ফিলিং স্টেশন, নাটিয়াপাড়া সিএনজি ফিলিং স্টেশন ও বাঐখোলা হাই প্রেসার সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, পাম্পে গ্যাসের চাপ না থাকায় শত শত যানবাহন গ্যাসের জন্য সড়কের পাশে অপেক্ষা করছে। প্রচণ্ড রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে পরিবহন শ্রমিকদের দুর্ভোগ চরমে উঠেছে।

এ বিষয়ে তিনটি সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক চন্দন সরকার, আবু সাইম ও সাহাদত হোসেন বলেন, গত ১০ থেকে ১৫ দিন ধরে গ্যাসের চাপ নেই। যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলেও পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। মাঝে মধ্যে সামান্য গ্যাস পাওয়া গেলেও একটি যানবাহনে ২০০ থেকে ২৫০ টাকার বেশি গ্যাস দেওয়া যাচ্ছে না। গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে পরিবহন, আবাসিক ও শিল্প এই তিন খাতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেশে যে সংকট চলছে তা আমাদের নয়-ফ্যাসিবাদ সরকারের- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

দেশে যে সংকট চলছে তা আমাদের নয়-ফ্যাসিবাদ সরকারের- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৬
0

আলোকিত বাংলা ডেক্স : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, দেশে যে সংকট এখন চলছে এটা আমাদের সংকট নয়, ১৮ বছরের ফ্যাসিবাদ এই সংকট তৈরি করে...

টাঙ্গাইলের ঢাকা ক্লিনিকে সাংবাদিকদের হেনস্তা করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

টাঙ্গাইলের ঢাকা ক্লিনিকে সাংবাদিকদের হেনস্তা করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৬
0

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল শহরে ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও হেনস্তাার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৬...

টাঙ্গাইলে হেনস্তার শিকার ৩ সংবাদকর্মী, থানায় লিখিত অভিযোগ

টাঙ্গাইলে হেনস্তার শিকার ৩ সংবাদকর্মী, থানায় লিখিত অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬
0

আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক এন্ড নার্সিং হোম এ পেশাগত দায়িত্ব পালন ও তথ্য সংগ্রহে গিয়ে নারী সংবাদকর্মীসহ ৩ সংবাদকর্মী হেনস্তার শিকার হয়েছেন । এ...

টাঙ্গাইলের ধুলটিয়া প্রিমিয়ার ফুটবল লিগের শুভ উদ্বোধন

টাঙ্গাইলের ধুলটিয়া প্রিমিয়ার ফুটবল লিগের শুভ উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলটিয়া প্রিমিয়ার ফুটবল লিগের শুভ উদ্বোধন করা হয়েছে ।শুক্রবার(২১আগস্ট) বিকালে ধুলটিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান...

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না- সালাম পিন্টু এমপি

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না- সালাম পিন্টু এমপি

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গোপালপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?