স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলটিয়া প্রিমিয়ার ফুটবল লিগের শুভ উদ্বোধন করা হয়েছে ।শুক্রবার(২১আগস্ট) বিকালে ধুলটিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ৪নং করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইউসুফ আলী, উদ্বোধন করেন করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম বদরুদ্দোজা বদর,বিশেষ অতিথি হিসেবে করটিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মে¤^ার রফিকুল ইসলাম সুমন, বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন তালেব, বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল হোসেন তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| এছাড়া,সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করেন।
খেলা শুরুর প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় থান্ডার স্ট্রোক। দ্বিতীয়ার্ধে ১ গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে দূরন্ত ইয়াং স্টার| খেলায় থান্ডার স্ট্রোক বিজয়ী। খেলার সভাপতিত্ব করেন জাহাঙ্গীর হোসেন তালুকদার।








