স্টাফ রিপোর্টার:- সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকালে নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি অফিসে এ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক , মো: আলমগীর হোসেন, প্রধান আলোচক হিসেবে সাবেক ছাত্র নেতা ও দেলদুয়ার উপজেলার বিএনপির সহ -সভাপতি আলমগীর হোসেন, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক এসএম কাওছার আহমেদ, দেলদুয়ার উপজেলা বিএনপির নেতা টুটুল খান, টাঙ্গাইল সদর উপজেলা করটিয়া ইউনিয়ন বিএনপি র নেতা পন্নী, কৃষক দলের ইনছান আলী, যুবদলের রব্বানী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । এছাড়া,সভাপত্বিত করেন ছানোয়ার হোসেন এবং সঞ্চালনায় আইয়ুব হোসেন বুলবুল। আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়|









