মঙ্গলবার, মে ৫, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home অপরাধ

মির্জাপুরে প্রজন্ম লীগ নেতা পরিচয়ে কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০১৯
in অপরাধ, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, হোম
A A

মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে শেখ পরিবারের সদস্য ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ ঢাকা জেলার সভাপতি দাবি করে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের তিনটি দোকান ঘর ভেঙ্গে কয়েক কোটি টাকা মূল্যের জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ ঢাকা জেলার সভাপতি পরিচয়ে সাফায়েত হোসেন শেখের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল টাকিয়া কদমা বাজারে সন্ত্রাসী কায়দায় এই জমি দখলের চেষ্টা করে বলে এলাকাবাসী জানিয়েছেন। এ বিষয়ে টাকিয়া কদমা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মো. রফিক মিয়া মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, মির্জাপুর উপজেলার টাকিয়া কদমা গ্রামের মরহুম রমজান আলীর ছেলে রফিক মিয়া টাকিয়া কদমা মৌজার ১৮১ নং খতিয়ানের ১০৭৩ দাগের ২৭ শতাংশ জমি ক্রয়সুত্রে মালিক হয়ে দুই যুগেরও বেশী সময় ধরে দোকান ঘর তুলে ভোগদখল করে আসছেন। গত ১১ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে শেখ পরিবারের সদস্য ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ ঢাকা জেলার সভাপতি পরিচয়ে সাফায়েত হোসেন শেখের নেতৃত্বে বকুল মিয়া, আবুল হোসেন ও মনিরসহ ৩০ থেকে ৩৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে কদমা বাজারে রফিকের দোকানঘর ভাংচুরের পর সাইনবোর্ড টাঙ্গিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় রফিকের স্ত্রী ও মেয়ে বাধা দিতে গেলে তাদের মারপিট করে এবং গুলি করে হত্যার হুমকি দেয় তারা। রফিকের স্ত্রী মমতাজ ও মেয়ে রহিমা অভিযোগ করে বলেন, দোকানঘর ভাংচুরের সময় হামালাকারীদের মধ্যে সাফায়েত হোসেন শেখ নিজেকে শেখ পরিবারের সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই দাবি করে বলেন, তোদের মতো লোক গুলি করে মারলেও আমার কিছইু হবে না। পুলিশের কাছে গেলেও তার কিছু করতে পারবে না বলে সাফায়েত শেখ রফিকের স্ত্রী ও মেয়েকে হুমকি দিয়েছে বলেও তারা জানান।
সরেজমিনে টাকিয়া কদমা বাজারে গিয়ে দেখা যায়, সেখানে দোকানঘর ভাংচুর করে ফেলে রাখা হয়েছে। এছাড়া নাজমুল হোসেন নামে জনৈক এক ব্যক্তির নামে ৭২ শতাংশ জমি বায়না সূত্রে মালিক লেখা সম্বলিত একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছে। টাকিয়া কদমা গ্রামের বাসিন্দা এলাকার মাতাব্বর সোহবার মিয়া, নজরুল দেওয়ান জানান, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ওই বাজারে রফিক দোকানঘর তুলে ব্যবসা করে আসছেন। কিন্ত সেদিন বহিরাগত লোকজন অস্ত্রশস্ত্রো নিয়ে বাজারের মধ্যে যেভাবে ভাংচুর চালিয়ে সাইনবোর্ড দিয়ে গেছে তারপর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে তারা জানিয়েছেন। দোকান ভাড়াটিয়া আইন উদ্দিন দেওয়ান ও মান্নান সিকদার জানান, ওই দিন হঠাৎ করে স্থানীয় বকুল মিয়া (এক সময়ে এলাকায় বকুল ডাকাত নামে পরিচিত) ৩০/৩৫ জন বহিরাগত লোকজন নিয়ে তাদের দোকান ঘর ভাংচুর করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছে। নিষেধ করলে তারা তাদের তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে জানান।
মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, যেখানে বাঙালি জাতীর মুক্তির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবন উৎসর্গ গেছেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সেই পরিবারের কেউ গরীব দুঃখী মানুষের জমি দখল করবে এটা আমাদের বিশ্বাস হয়। নিশ্চই ওই ব্যক্তি শেখ পরিবারের নাম ভাঙিয়ে অবৈধ ফায়দা লুটার চেষ্টা করছেন বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে অভিযুক্ত মো. সাফায়েত হোসেন শেখের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিচয়ে নয় তারা তাদের বায়নাকৃত জমিতেই সাইনবোর্ড টাঙিয়েছেন। তবে তিনি নিজেকে গোপালগঞ্জ জেলার বাসিন্দা ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ ঢাকা জেলার সভাপতি দাবি করেন।
এ প্রসঙ্গে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুল হক দোকানঘর ভাঙচুরের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরও পড়ুন

টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

টাঙ্গাইলে এস.এস.সি পরীক্ষার্থী অভিভাবকদের ছাত্রদলের বিশুদ্ধ পানি বিতরণ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

by নিজস্ব প্রতিবেদক
মে ৪, ২০২৬
0

আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরি ও তা অবৈধভাবে বাজারজাত করণের অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা-মিলে-ডিজেল তৈরির বিষয়ে প্রতিষ্ঠানটি সাইনবোর্ড বিহীন বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোনও অনুমোদন...

টাঙ্গাইলে এস.এস.সি পরীক্ষার্থী অভিভাবকদের ছাত্রদলের বিশুদ্ধ পানি বিতরণ

টাঙ্গাইলে এস.এস.সি পরীক্ষার্থী অভিভাবকদের ছাত্রদলের বিশুদ্ধ পানি বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
মে ৩, ২০২৬
0

শামছউদ্দিন সায়েম: টাঙ্গাইলে চলমান এস.এস.সি,দাখিল এবং সমমান পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। রবিবার (৩-মে) বেলা ১১ টার...

টাঙ্গাইল মির্জাপুরে বস্তাবন্দি অবস্থায় মা ও নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল মির্জাপুরে বস্তাবন্দি অবস্থায় মা ও নবজাতকের মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৬, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের মির্জাপুরে কুকুরে টানাটানির পর স্থানীয়দের খবরের পর মাটি খুঁড়ে সম্প্রতি মা ও নবজাতকের বস্তাবন্দি থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার ৬ দিন পার হলেও...

টাঙ্গাইল যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টাঙ্গাইল যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬
0

আলোকিত বাংলা ডেস্ক: শামছউদ্দিন সায়েম টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের আয়োজনে যমুনা সেতু সংলগ্ন জেগে ওঠা বালুচরে এক বর্ণাঢ্য ‘প্রীতি ফুটবল ম্যাচ’ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।...

টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ

টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬
0

আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর বাজারের অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৮ মার্চ) বিকালে জাতীয় ভোক্তা...

Next Post

সিঙ্গাপুর বউলিং প্রতিযোগিতায় রানার-আপ বাংলাদেশ দল

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ একটা দম্পতির বদলে যাওয়া, দিন দিন তাদের অচেনা হয়ে ওঠা…

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?